শিরোনাম :
নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০ ৩২ যুগ্ম সচিব বাধ্যতামূলক অবসরে সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সিলেট বিভাগজুড়ে পৃথক অভিযানে-র‌্যাবের জালে ৯ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকা-ের জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে (বিপিজেএ) সিলেটের মানববন্ধন শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন বিরোধী দলীয় নেতা সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ ৩ দিন ১২ ঘণ্টা করে করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

শান্তিগঞ্জ সমিতি সিলেটের আহ্বায়ক কমিটি গঠন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট বসবাসরত শান্তিগঞ্জ উপজেলাবাসীর সমন্বয়ে গঠিত ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রোববার রাতে নগরীর মদীনা মার্কেটস্থ একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

উক্ত সভায় কমিটির মেয়াদ শেষ হওয়ায় সর্ব সম্মতিক্রমে কবিরুল ইসলাম কে আহবায়ক এবং এমদাদুল হক স্বপন কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন আহবায়ক এবং সদস্য সচিবকে আগামী এক সপ্তাহের মধ্যে ৩১ সদস্যের নাম ঘোষণা করতে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

সমিতির সদ্য সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, সহ-সভাপতি কবিরুল ইসলাম, এম. সূয়েব আহমদ, বদরুল আলম টিপু, নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক শিহাব খান, দানিয়েল হাসান, তোফাজ্জল ইসলাম কিবরিয়া, সৈয়দ আলী জাবেদ, সাংগঠনিক সম্পাদক এওয়ার হোসেন হৃদয়, অর্থ সম্পাদক সাইরুল ইসলাম চৌধুরী, ধর্ম সম্পাদক মাওলানা সালিক আহমদ, সহ আইন সম্পাদক এডভোকেট আব্দুল হালিম রায়হান, সহ দপ্তর সম্পাদক আব্দুল কাদির জীবন, সহ অর্থ সম্পাদক রাজিব হোসাইন, সদস্য সুলতান আরেফিন ইমন, নুরুল আমিন, ও সাইফুল ইসলাম প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain