শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

মানুষের ভালোবাসা ও আস্থাই বিএনপি পরিবারের শক্তি : ইমদাদ চৌধুরী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদের। মানুষের আশাপূরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কাজ করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সফলতা আর জনপ্রিয়তার একমাত্র ভিত্তি ছিল দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা। এদেশের মানুষের প্রাণঢালা ভালোবাসা আর আস্থাই বিএনপি পরিবারের একমাত্র শক্তি। জনগণের এই প্রতিষ্ঠিত ভালোবাসাকে যে কোন মূল্যে রক্ষা করতে হবে, কোনোভাবেই এটা বিনষ্ট করা যাবে না। কেউ যদি কোন অপচেষ্টায় লিপ্ত হয় তাহলে সে যত বড়ই হোক, দল তাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি সোমবার (০২ সেপ্টেম্বর) সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

৩২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ও মোহাম্মদ মছববির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন মতিউল বারী খুর্শেদ, মুহিবুর রহমান, হাবিবুর রহমান, রহিম আলী রাশু, বশির আহমদ, ছায়েদ আহমেদ, মির্জা জাহেদ, সোহেল আহমেদ, হেলাল আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

ছবি ক্যাপশন:
সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain