শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

ব্যক্তিগত অপকর্মের দায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেবে না

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করে শক্ত হাতে প্রতিরোধ করা হবে। কারও ব্যক্তিগত অপকর্মের দায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলীয় ও জেলা নেতৃত্ব এ বিষয়ে সবাইকে বারবার সতর্ক করেছেন।
উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যে কোন পর্যায়ের নেতাকর্মীদের নামে কোন অপকর্ম বা অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়ার সিদ্ধান্ত নিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ।
কোন স্বার্থান্বেষী মহল বা ষড়যন্ত্রকারীই দলের সুনাম যাতে ক্ষুন্ন করতে না পারে সে জন্য নেতাকর্মীদের সজাগ দৃষ্টি, ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সর্তক থাকার অনুরোধ করছি।
সাধারণ জনগণের প্রতি আহবান জানাচ্ছি, উপজেলার অভ্যন্তরে আমাদের দলের যেকেউ আইন বহির্ভূত কিছু করলে প্রমাণাদি সহ যোগাযোগ করার অনুরোধ করছি। আমরা তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যাবস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করব।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain