শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সিলেট দক্ষিণ সুরমায় সড়কে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

সিলেট দক্ষিণ সুরমায় সড়কে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহীঅনুসন্ধান নিউজ :: সিলেটের দক্ষিণ সুরমায় অজ্ঞাত গাড়ির চাপায় রানা আহমেদ নামের এক যুবক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রানা সিলেটের ওসমানীনগরের তাজপুর কদমতলার স্বাদ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আলি নুরের ছেলে।

 

ঘটনার পর দক্ষিণ সুরমার থানাপুলিশ ও ফায়ার সার্ভিস টিম এসে লাশ উদ্ধার করে।

মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়ি ও তার চালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সিলেট-ঢাকা সড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপ অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain