শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

গোয়াইনঘাটে সীমান্তে কোটি টাকার চোরা ই পণ্য জব্দ!

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের সদস্যরা। এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লক্ষ ৬০ হাজার ৬৯০ টাকা।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চশমা, পোস্তদানা, চা পাতা, বডি লোশন, ক্রিমসহ বেশকিছু পণ্য। গেত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা লামাপুঞ্জি নামক স্থানে অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এসময় আনুমানিক ১ কোটি ৩৭ লক্ষ ৬০ হাজার ৬৯০ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় স্কিন সাইন ক্রীম-১৩,৯৯৭ পিস, ভারতীয় চশমা-১৭,৭৬৬ পিস, ভারতীয় মুভ স্প্রে-৬৪৮ পিস, ভারতীয় জনসন ক্রীম-১,০৩৭ পিস, ভারতীয় হোয়াইট টন ক্রীম-১,৭১০ পিস, ভারতীয় কাতান শাড়ী-৫০ পিস, ভারতীয় পোস্তদানা-১৭৮ কেজি এবং ভারতীয় চা পাতা-২৪০ কেজি।
এ সময় মালামাল রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দ করা মালামাল কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain