শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি ১১ লক্ষ টাকার মালামাল জব্দ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতে পাচারকালে সুপারি, রসুন ও মাছসহ ২কোটি ১১লক্ষ টাকার মালামাল আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশ অভ্যন্তরে স্থানীয় কুশিউড়া নামক স্থান থেকে এসব মালামাল আটক করে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬ হাজার কেজি বাংলাদেশি সুপারি, ৬ হাজার কেজি রসুন, ৪ হাজার কেজি শিং মাছ, ১টি ট্রাক, ২টি ডিআই ও ৪টি মাহেন্দ্র পিকআপ। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

এদিকে সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল হাফিজুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain