শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট নগরীর জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলির ব্যবসায়ী নিখোঁজ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টস এর সত্ত্বাধিকারী মো. মজিদ (৫০) নিখোঁজ রয়েছেন। তিনি নগরীর মিরাবাজার খাড়পাড়া, মিতালী-৭১ এর বাসিন্দা। এ বিষয়ে মো. মজিদের স্ত্রী পান্না বেগম রোববার (১৫ সেপ্টেম্বর) সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং- ১২৩০)।
মো. মজিদের স্ত্রী পান্না বেগম জানান, ব্যবসায়ী মো. মজিদ গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মিরাবাজারস্থ বাসা থেকে জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টস এর উদ্দেশ্যে বের হন। এসময় ক্লায়েন্টকে দেয়ার জন্য তার কাছে ৩ লক্ষ টাকা ছিল। তিনি রাতে বাসায় না ফিরলে তার মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আত্মীয় স্বজনসহ সম্ভ্যাব্য সকল জায়গায় অনেক খোঁজাখোঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
তার শারীরিক গড়ন মোটা, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট, তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। বাসা থেকে বের হওয়ার সময় তার পড়নে আকাশী শার্ট ও ছাই কালারের গ্যাবাটিন প্যান্ট পরনে ছিল।
কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭১২-৩০৩৭৩৪, ০১৬৩২-০৭১৭৭১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মো. মজিদের পরিবার

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain