শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

জাফলংয়ে লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :- জাফলংয়ে হাজী সায়াদ আলী সেবা সংস্থার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ১ম লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে হাজী সায়াদ আলী সেবা সংস্থার সহ-সভাপতি মো: ফখরুল ইসলাম’র সভাপতিত্বে এবং লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরিক্ষার সমন্নয়ক মো: করিম মাহমুদ লিমন’র পরিচালনায় সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের ইস্ট্রাক্টর ইউআরসি মোহাম্মদ আতাউর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া আক্তার, হাজী সায়াদ আলী সেবা সংস্থার সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শেবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মাফিজুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain