শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সিলেট গাউসিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুস

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে ১২ই রবিউল আউয়াল ( সোমবার ১৬ সেপ্টেম্বর) গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণ থেকে জশনে জুলুস বের করা হয়।

মিছিলটি নগরীর হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গন থেকে বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জালালাবাদ থানার মইয়ারচরস্থ মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জুলুসোত্তর আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গাউসিয়া কমিটির সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি এস.এ.এম শহিদুল ইসলাম সেলিম সভাপতিত্বে বক্তব্য রাখেন- গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্ঠা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা ও সদর উপজেলা বিএনপির সহ সভাপতি এবং এয়ারপোর্টে থানা গাউসিয়া কমিটির আয়বাহক মো. ইলিয়াছ আলী মেম্বার, যুগ্ম সম্পাদক মুহাম্মদ শাহেদ আলীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দরগাহে হযরত শাহজালাল (র.) মুতাওয়াল্লী শামিউল মাহমুদ খান, গাউসিয়া কমিটির সিলেট জেলার সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ গিয়াস উদ্দিন ও রাকিবুল হাসান রকিব। পরিশেষে খতমে গাউসিয়া ও মিলাদ শরীফ শেষে বাংলাদেশসহ সমস্ত মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় করে মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain