শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের গোলাপগঞ্জে অস্ত্রসহ সুহেল মিয়া (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।গত রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ব্যারেল বিহীন ২ ট্রিগার বিশিষ্ট একটি বন্দুক ও ১টি শর্টগানের লীডবল কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সুহেল মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে। জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় হাওরতলা জামে মসজিদের পার্শ্বে একটি ঘরের সামন থেকে সুহেল মিয়াকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা (মামলা নং-১৫, তাং-১৬.০৯.২০২৪) দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain