শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতের ঢেউটিন বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত একটি বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে কাজ করছে। একদল আল্লাহভীরু নেতৃত্ব তৈরীর মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গঠন সম্ভব।
তিনি বলেন, আমরা মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। তাই যে কোন দুর্যোগে আর্তমানবতার কল্যাণে আমরা সকলের আগে এগিয়ে আসি। সাম্প্রতিক বন্যায় কুলাউড়াসহ দেশের বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জামায়াত প্রতিটি এলাকায় উপহার নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে জামায়াত সক্রিয় রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ভাতৃত্বপূর্ণ সমৃদ্ধ সমাজ গঠন করতে চাই।

তিনি রোববার মৌলভীবাজার জেলা জামায়াতের পক্ষ থেকে কুলাউড়া উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাজার ও টিলাগাওয়ের অর্ধশতাধিক পরিবারের মাঝে ঘর সংস্কারের জন্য ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫২টি পরিবারের মধ্যে জনপ্রতি এক বান করে ঢেউটিন বিতরণ করা হয়।

কুলাউড়া উপজেলা আমীর আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী ও সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর মো: জাকির হোসেন, আব্দুল মুনতাজিম ও উপজেলা জামায়াত নেতা রাজানুর রহিম ইফতেখার প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain