শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

গোলাপগঞ্জে ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ পিতার

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সৎ ছেলের মারধরে প্রাণ হারিয়েছেন কামরান মিয়া (৬০) নামের এক বৃদ্ধ। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘ দিন থেকে পিতার সাথে সৎ ছেলে রাজু আহমদের (৩০) বিরোধ চলে আসছিল। শুক্রবার পিতা কামরানের রাজুর কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু তার পিতাকে মারধর করে। পিতাকে বাঁচাতে তার বোন এগিয়ে আসলে তাকেও সে আহত করে। পরে স্থানীয়রা আহত পিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এসআই মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain