শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

দেশনায়ক তারেক রহমান আগামী দিনের পথিকৃৎ: ইমদাদ চৌধুরী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান নির্লোভ ব্যক্তিত্ব, বিত্ত-নির্মোহতা, সততা ও সাহসিকতার কারণে আজ দেশবাসী স্বাধীনতা পেয়েছে। তিনি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, শহীদ জিয়ার আদর্শের প্রতীক। তিনিই পারবেন কোটি কোটি মানুষের দুঃখ-কষ্ট ও বেদনার ভার বহন করতে। মানুষের হাহাকারের পাশে দাঁড়িয়ে তাদের বেদনাকে লাঘব করতে। তিনি মানুষের দুঃখ-কষ্ট দূর করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শহীদ জিয়ার ১৯ দফা যে ভাবে সমগ্র দেশব্যাপী জনপ্রিয়তা পেয়েছিলে ঠিক সেই ভাবে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সমৃদ্ধশীল রাষ্ট্র গঠনে যে রূপরেখা দিয়েছে তাও মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সেই রূপরেখার আলোকে আমাদের কাজ করতে হবে।
তিনি সোমবার নগরীর ৩২ নং ওয়ার্ডের মিরাপাড়া এলাকায় পাড়া কমিটির নেতৃবৃন্দের সাথে উঠান বৈঠক কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম আমিন, সদস্য মির্জা জাহেদ, হাবিবুর রহমান, বশির আহমেদ, ছায়েদ আহমেদ, আবদুল মতিন, তারেক আহমদ, যুবরাজ আহমদ, সাহিন আহমদ, মুসতাক আহমদ, সাহেদ আহমদ, শামিম আহমদ, নাহি আহমদ, রাফি আহমদ, সোহেল খান, লাল খান, ফয়সল আহমদ, টিটু আহমদ, কালাম উদ্দিন, ফয়সল খান প্রমুখ।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain