শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সদর উপজেলার সরকার নিবন্ধনকৃত সামাজিক সংস্থা “ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার” সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ অক্টোবর) রাত ৭টায় সংস্থার কার্যালয়ে সংস্থার সভাপতি সাংবাদিক মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিতের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় সংস্থা’র কার্যকরি কমিটির সভায় অনুমোদিত আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করে সকল সদস্যদের অবহিত করেন সংস্থা’র অর্থ সম্পাদক মাও. আব্দুল আজিজ। সাধারণ সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক বেশ কয়েকটি উন্নয়ন মূলক ও সংস্থা’র কার্যক্রন আরো বেশি গতিশীল করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সংস্থাটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়ে অনেক চ্যালেঞ্জিং এর মধ্যে দিয়ে ২০১৪ সালে সরকারি নিবন্ধন পায়। দীর্ঘ পথচলার এই সংগঠনটিকে আরো এগিয়ে নিতে সংস্থা’র সভাপতি মো. মতিউর রহমান সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।

এ সময় সাধারণ সভায় উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি মো. সাহেদ আহমদ, সহসাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিক আহমদ, অর্থ সম্পাদক মাও. আব্দুল আজিজ, সাবেক অর্থ সম্পাদক হাফিজ আব্দুল মালিক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খয়রুল ইসলাম, প্রচার সম্পাদক কফিল উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুল মুতলিব, জাবের হোসেন সামন, সদস্য কছির উদ্দিন, আবু সাইদ শাহীন, আব্দুল মুকিত, আব্দুল কাদির, জুয়েফ আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain