শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ:বাসদ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: নিত্যপণ্যের দাম কমানো, জনজীবনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে টুকেরবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অদ্য ১৪অক্টোবর সোমবার বিকাল ৩টায় টুকেরবাজারে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্থানীয় বাসদ নেতা নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, শ্রমিক ফ্রন্ট এর আব্দুল্লাহ পারভেজ,ইব্রাহিম আলী, তুহিন আহমদ, আনোয়ার হোসেন কুটি,মাসুক আহমদ, প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন অতীষ্ঠ। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। কারণ আওয়ামী সরকারের প্রত্যক্ষ প্রশ্রয়ে সিন্ডিকেট ব্যবসা পরিচালিত হত। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আওয়ামী সরকারের পতন হলে সিন্ডিকেট ব্যবসার অবসান হবে। বক্তারা বলেন, ছাত্র – জনতার অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে ঠিকই কিন্তু সিন্ডিকেট ব্যবসার অবসান হয়নি ‌। নব্য সিন্ডিকেট আজ বাজার নিয়ন্ত্রণ করছে। বক্তারা, সিন্ডিকেট ব্যবসায়ীদের আইনের আওতায় এনে নিত্যপণ্যের দাম কমানোর আহ্বান জানান।

বক্তারা বলেন, বিগত ১৫বছর জনগণের ভোটাধিকার হরণ করে সরকার স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছিল। বক্তারা নির্বাচন ব্যবস্থার সংস্কার করে দ্রুত নির্বাচন সম্পন্ন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চালু করা, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান, টুকেরবাজার অঞ্চলে নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain