শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের প্রতিবাদ মিছিল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে নগরীতে প্রতিবাদ মিছিল বের করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বাদ আসর প্রতিবাদ মিছিলটি নগরীর কলবাখানী এলাকা থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলবাখানী এলাকায় এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ইসরায়েলি বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে হাজার হাজার নিরীহ মুসলমান মারা হচ্ছে। বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত। ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসন বন্ধ করতে বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইহুদিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা গাজার মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, সদস্য মাসুক আহমদ, জুম্মান খান কানু, মুজিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain