শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে বিজিবি’র হাতে মোটরসাইকেলসহ ৩৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৯ এর অভিযানে সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুরের কয়েকটি সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। বুধবার থেকে শুক্রবার (১৬ থেকে ১৮ অক্টোবর) পর্যন্ত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বিজিবি।

 

বিজিবি-১৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (১৮ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে তাদের সোনারখেওর বিওপি’র একটি টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মিকিড়পাড়া নামক স্থান হতে মালিকবিহীন ৪৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। এসবের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৯৮ হাজার টাকা।

শুক্রবার সকাল ১০টার দিকে জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চাংগিল নামক স্থান হতে ৪ হাজার ২৮০টি ভারতীয় চশমা জব্দ করে। এসবের বাজারমূল্য আনুমানিক ১২ লাখ ৮৪ হাজার টাকা।

 

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে সোনারখেওর বিওপি’র একটি দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ভাল্লুকমারা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১ টি ভারতীয় ইয়ামাহা (R-১৫) মোটরসাইকেল জব্দ করে। যার বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।

 

একই দিন ভোর ৫টার দিকে লোভাছড়া বিওপি’র একটি দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী বাগানবাজার নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২০ ফুট ভারতীয় কাঠ জব্দ করে। যার মূল্য ৩০ হাজার টাকা।

 

এছাড়া বুধবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী চাংগিল নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৫০ কেজি ভারতীয় চিনি এবং ১ টি ডিআই পিকআপ জব্দ করে। এসবের মূল্য ১৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

 

আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করেছে বিজিবি।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain