শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ভারতে অনুপ্রবেশকালে ৫ নারীসহ ৬ জন আটক

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক দম্পতি ও দুই কিশোরীসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার (১৯ অক্টোবর) রাতে বিজিবি সরাইল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মঈনুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

আটকরা হলেন- মাধবপুর উপজেলায় দুর্গাপুর গ্রামের মৃত প্রমত সরকারের ছেলে রঙগোমং সরকার (৪৩), রঙগোমংয়ের স্ত্রী বন্দনা সরকার (৪০), তাদের মেয়ে লাকি সরকার (১৯) ও আঁখি রানী সরকার (১৪), একই গ্রামের বিমল সরকারের স্ত্রী কৃষ্ণ দাস সরকার (৩০) ও মেয়ে প্রীতি রানী সরকার (১৬)।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোরে তিন কিশোরীসহ ছয় নারী-পুরুষ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছিলেন। খবর পেয়ে ধর্মঘর ফাঁড়ির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১৯৯৬/২১ এর আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান করে। পরে সেখান থেকে তাদের আটক করা হয়েছে।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সীমান্তে আটক ছয়জনের মধ্যে আঁখি ও প্রীতির অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকী চারজনের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দিয়ে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain