শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেট আহত রাশেদের শয্যাপাশে মহানগর জামায়াত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলীতে আহত হয়ে চিকিৎসাধীন রাশেদ আহমদের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। সোমবার বিকেলে মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাশেদ আহমদকে দেখতে যান তারা। নেতৃবৃন্দ রাশেদ আহমদের চিকিৎসার খোঁজ খবর নেন, জামায়াতের পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান তুলে দেন এবং নিয়মিত সহযোগিতার আশ^াস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মুহাম্মদ আজিজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ, ১৩নং ওয়ার্ড সেক্রেটারী ডা. মোবারক আহমদ প্রমূখ।

আর্থিক অনুদান প্রদানকালে সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার নিজের অবৈধ ক্ষমতা ঠিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে দলীয় বাহিনীতে পরিনত করেছিল। আওয়ামী অঙ্গ-সংগঠন ও পুলিশের নৃশংস হামলায় সিলেটের শত শত ছাত্র-জনতা গুরুতর আহত হয়েছেন। হাসিনা সরকারের পতনের ৩ মাস পরও অনেকেই এখনো ব্যথায় হাসপাতালের বেডে কাতড়াচ্ছেন। নিহত ও আহতদের রক্তের দাগ এখনো শুকায়নি, এরই মধ্যে ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য- রাশেদ আহমদ (২০) সিলেট নগরীর ১৩নং ওয়ার্ডের তোপখানা এলাকার ছিদ্দিক মিয়ার পুত্র। সে ৫ আগস্ট নগরীর কিনব্রিজের নিচে পুলিশের গুলীতে গুরুতর আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain