শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

দুর্নীতি চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই-ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি ও মিডিয়া উপ কমিটির আহবায়ক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। একমাত্র ইসলামই পারে বৈষম্য দূর করতে শিক্ষার্থীদের রক্তের দাগ শুকানোর আগেই দেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে সকলকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, ৫৩ বছর পর ইসলামকে বিজয়ী করার সুযোগ এসেছে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরে মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে হবে। চলমান মানব রচিত সংবিধানের কুফল এবং ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল তুলে ধরে মানুষকে ইসলামের পতাকাতলে নিয়ে আসার জন্য একযোগে নেতা কর্মীদের কাজ করতে হবে। ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠিত না থাকলে দেশ মানুষ ইসলামের একই দুরবস্থা তা বিগত সময় দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন ইসলাম প্রতিষ্ঠায় কল্যাণকর দিকগুলো তুলে ধরে বোঝাতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের কোতোয়ালী থানার ১০নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় ঘাসিটুলা জামে মসজিদের সম্মুখে সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য ডা. রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।

১০নং ওয়ার্ড সভাপতি মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, কোতোয়ালি থানা সহ সভাপতি মোঃ মধু মিয়া, সেক্রেটারি মোঃ মনির হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ জুবায়েল মিয়া, যুব আন্দোলন ১০নং ওয়ার্ডের সভাপতি মোঃ শুয়েব আহমদ, ছাত্র আন্দোলনের মোঃ মুজাহিদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain