শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

মহানগর স্বেচ্ছাসেবক দল আহত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এস এম জিলানী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, ৫ আগস্টের পর থেকে পরাজিত শক্তিগুলো বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে, সে দিকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমাদের প্রতিটি নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সাথে রাজনীতি করতে হবে। সৎ থাকলে ঈমানী সাহস থাকে ও বুকে বল থাকে। সংগঠনকে সৎ রাখতে হবে। শুধু নির্বাচনের আগে বা পরবর্তী সময়ে নয়, আমৃত্যু আমাদের সৎ থাকতে হবে। বাংলাদেশের সকল মানুষের জন সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দেশপ্রেম নিয়ে সততার সঙ্গে রাজনীতি করতে হবে।

তিনি আরো বলেন, এ জাতির ভবিষ্যৎ নেতা জননেতা তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের জন্য অপরিহার্য। দলের দুর্দিনে যে কর্মী সক্রিয় ছিলেন সে যেন কোনোভাবে এখন বঞ্চিত না হয়। আর দলের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। মনে রাখবেন, ব্যক্তির কোনো অপকর্মের দায় দল গ্রহণ করবে না। অপকর্মের কারণে অনেক নেতাকর্মীকে আমরা বহিষ্কার করতে বাধ্য হয়েছি। যা আমাদের কাম্য নয়।

তিনি রবিবার (২৭ অক্টোবর) নগরীর তালতলাস্থ একটি হোটেলে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আহত মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আফসর খাঁনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, উসমান হারুন পনির, কামরুল হাসান, আজিজ খান সজিব, সদস্য কামরুজ্জামান দিপু, মিছবাহ আহমদ জেহিন, জাকারিয়া মো. সালাউদ্দিন সাকের, ফাহিম আহমদ চৌধুরী, দুলাল আহমদ, শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, ইবনে জাহান তানভীর, গোলাম মোস্তফা, নুরুল হক মাসুম, হোসেন খান ইমাদ, সাফওয়ান আলম কোরেশি সহ জুলাই আগস্ট আন্দোলনে আহত নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain