শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট ওসমানীনগরে সড়কের পাশে মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::

সিলেটের ওসমানীনগরে মহাসড়কের পাশে এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিকাপন সিলমানপুর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের পাশে পরিত্যাক্ত অব্যস্থায় একটি মোটরসাইকেল ও পাশ থেকেই লাশটি উদ্ধার করা হয়।

লাশের পাশে রুহুল আমিন নামের একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে। তবে, নিহত ব্যক্তিই রুহুল আমিন কি না এই বিষয়টি নিশ্চিত হতে পারে নি পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা সড়কে নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় প্রাণ হারাণ ওই ব্যক্তি। খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। পুলিশ লাশের পাশে পরে থাকা ( সিলেট মোট্রো-ল-১২-২১৫৪) একটি মোটরসাইকেল উদ্ধার করে। মোটরসাইকেলটির বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নি রয়েছে। ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া বলেন, নিহত ব্যক্তির সাথে থাকা একটি জাতীয় পরিচয়পত্রে নাম পাওয়া যায় রুহুল আমিন। নিহত ব্যক্তি রুহুল আমিন কি না এ ব্যাপারে যাচাই বাচাই হচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মোটরসাইকেল আরোহী। কোনো অজ্ঞাতনামা গাড়ী মাটরসাইকেলটিকে চাপা দেয়ার কারণে মহাসড়কের পাশে ছিটকে পরে এই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain