শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সুনামগঞ্জে নিজ ঘরে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় একটি বাসা থেকে মা ও ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে শহরের এসপি বাংলা এলাকার বাসার মেঝেতে লাশ দুটি পড়ে থাকতে দেখা যায়। নিহতরা হলেন-মৃত শহিদুল মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই বাসার গৃহকর্মী এসে দেখেন ঘর খোলা ও মা-ছেলের লাশ মাটিতে পড়ে আছে। বিষয়টি তিনি নিহতদের স্বজনদের জানান। স্বজনরা খবর পেয়ে এসে দ্রুত পুলিশকে বিষয়টি জানান।

পুলিশের তথ্য অনুযায়ী, ফরিদা বেগম তার ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন। একই বাড়ির অন্য এক কক্ষে তার খালাতো বোন ও বোনের ছেলে ভাড়া থাকতেন।

সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের পর থেকে বাসায় থাকা ফরিদা বেগমের খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain