শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

জৈন্তাপুরে পাথরবোঝাই ট্রাক থেকে ১৮৪ বস্তা ভারতীয় চিনি জব্দ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জৈন্তাপুরে পাথরবোঝাই ট্রাক থেকে ১৮৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাত সোয়া ১টায় সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা কদমখাল এলাকায় অভিযান চালিয়ে এই অবৈধ চিনির চালান জব্দ করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

এসময় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন, নওগাঁ সদরের চকমহাদেব গ্রামের মোস্তাক আলীর ছেলে মো. রকি বাবু (২৬) একই জেলার মান্দা উপজেলার শাহাপাড়া গ্রামের মো. সাব্বির হোসেন (১৯)।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা কদমখাল এলাকায় অভিযান পরিচালনা করে পাথরবোঝাই ট্রাকে ( ঢাকা মেট্রো-ট-২৪-৭৩৭৯) তল্লাশি চালানো হয়। এসময় পাথরচাপা অবস্থায় ১৮৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, চোরাই চিনি জব্দের ঘটনায় আটক দুইজনসহ পলাতক একজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে আটক দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain