শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

উপাধ্যক্ষ শহীদের বাসা থেকে ৩ কোটি টাকাসহ স্বর্ণ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। সাবেক এ মন্ত্রীকে গ্রেপ্তারের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, মো. আব্দুস শহীদের বাসা থেকে ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা; ১,১২০ কানাডিয়ান ডলার; ১,১০০ ইউরো; ৫,৩০০ থাইবাথ; ১,৯৫৩ ইউএস ডলার; ৫০০ মেক্সিকান ডলার; ৫০ হংকং ডলার; ৩০০০ রুপি; ৩,১১৭ কাতার রিয়াল এবং ৯৯০.৫০ গ্রাম বা ৮৫ ভরি স্বর্ণালংকার ও বার উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গ্রেপ্তারের পর বুধবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমানের আদালতে আনা হয় সাবেক এ মন্ত্রীকে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় রুজুকৃত উত্তরা-পশ্চিম থানার একটি মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এবং অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার রাখার অপরাধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain