শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

বড়লেখায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩, পিস্তল-গুলি উদ্ধার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মৌলভীবাজারের বড়লেখায় যৌথবাহিনীর অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।গত শনিবার ভোররাতে পৃথকস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় একজনের নিকট থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বর্ণি ইউনিয়নের বারহাল গ্রামের মৃত মো. আলা উদ্দিনের ছেলে মো. তেরাব আলী ওরফে চান্দ আলী এবং মিহারী গ্রামের অমূল্য চন্দ্র দাসের ছেলে সমিরন চন্দ্র দাস ও পশ্চিম দক্ষিণভাগ গ্রামের সোনা মিয়ার ছেলে তাজ উদ্দিন।

পুলিশ সূত্র জানায়, শনিবার ভোররাতে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় উপজেলার বর্ণি ইউনিয়নের বারহাল গ্রামের মো. তেরাব আলী ওরফে চান্দ আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে পশ্চিম দক্ষিনভাগ এলাকা থেকে সিআর ৪০৪/২০২০ (কুলাউড়া) মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি তাজ উদ্দিনকে এবং মিহারী এলাকা থেকে সিআর-৩৩৮/২০২৪ (বড়লেখা) মামলার পরোয়ানাভুক্ত আসাসি সমিরন চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়।

বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম শনিবার সন্ধ্যায় বলেন, যৌথবাহিনীর পৃথক অভিযানে তিনজন গ্রেফতার হয়েছেন। এরমধ্যে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain