শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
রবিবার বিকেল ৩টায় দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদসহ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থানপ্ৰাপ্ত নেতাদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে উপজেলার রাধানগর বাজারে এ বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা সালেক আহমেদ’র সভাপতিত্বে এবং যুবদল নেতা নোওয়াব আলীর পরিচালনায় আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা জসিম উদ্দিন, মোশাররফ আহমদ, জসিম আহমদ, শাকিবুর রহমান রিন্টু, নজরুল ইসলাম, নুরুল ইসলাম নুরু, সেলিম আহমদ, জাকির আহমেদ, শহিদ মালেক, আল আমিন, আব্দুল মান্নান, বিল্লাল আহমদ, রুবেল আহমদ প্রমুখ।
এ সময় মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain