শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ

সিলেট অংকুর-এর পুরস্কার বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  সিলেট অংকুর-এর উপদেষ্টা ও স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম আবদুল্লাহ আল মামুন বলেছেন, দিশেহারা মানুষ আজ মুক্তির নেশায় বিভোর। কিন্তু কিসে সে মুক্তি! রাসুলুল্লাহ সাঃ এর জীবনের মাঝেই নিহীত রয়েছে মানুষের ইহ-পরকালীন মুক্তি। সেই মুক্তির পথেই সবাইকে ফিরে আসতে হবে। তিনি ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি ও মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে রাসুলুল্লাহ সাঃ এর আদর্শ অনুস্মরণের আহবান জানান।
জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর, সিলেট এর উদ্যোগে মাসব্যাপী মহানবী সা: এর জীবনী পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
গত বুধবার সকালে নগরীর উপশহরস্থ সিলেট মডেল মাদরাসা ক্যাম্পাসে অংকুর সিলেটের পরিচালক খসরুল আলমের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক শফি উদ্দিন শাফীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য লুমিনাস স্কুলের অধ্যক্ষ মো: সাইফুর রহমান, দারুন্নাজাত মডেল মাদরাসা সিলেটের পরিচালক মাওলানা খায়রুল ইসলাম, সিলেট মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান এবং মারকাযুল মদিনা হিফজ মাদরাসার পরিচালক হাফিজ মাওলানা আবদুল হামিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দারুন্নাজাত মডেল মাদরাসার সহকারি শিক্ষা সচিব তাহের আব্দুল্লাহ, শাহজালাল একাডেমির ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ তাজ উদ্দিন।
প্রতিযোগিতায় দুটি গ্রুপ ছিল। দুটি গ্রুপে ৫ জন করে মোট ১০ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে ‘সার্টিফিকেট ফর পার্টিসিপেশন’ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain