শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেটে মুনতাহা হত্যাকাণ্ড : চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ-আটক-৪

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::সিলেটের কানাইঘাটে আলোচিত শিশু মুনতাহা হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। আটক চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী বলে জানায় পুলিশ। এর মধ্যে একজন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন।

 

তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। রবিবার (১০ নভেম্বর) বিকালে এসব কথা জানান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

 

 

পুলিশ সুপার জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড করা হয়েছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিক্ষকতা থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ থেকে এ ঘটনা ঘটতে পারে এটি একটি কারণ। আরোও কারণ থাকতে পারে, সটি আমরা তদন্ত করছি। আর কারো সম্পৃক্ততার আছে কি না জিজ্ঞাসাবাদে উঠে আসবে।

 

 

নিখোঁজের আটদিন পর অপহৃত শিশু মুনতাহা মরদেহ পাওয়া যায় বাড়ির পাশে। হত্যার পর বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে লাশ সরানোর সময় প্রতিবেশী নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain