শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সুনামগঞ্জের ষোলঘরে বিশাল তাফসীর মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, ইসলাম মানবতার কথা বলে ও দিশেহারা মানুষের মুক্তি নিশ্চিত করে। কল্যাণমূলক কাজে অগ্রাধিকার দিয়ে থাকে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সুপ্রতিষ্ঠিত রাখতে সুনির্দিষ্ট গাইডলাইন প্রদর্শন করে। প্রতিটি মানুষ নিজেকে নৈতিকতাসম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চাইলে ধর্মীয় চর্চার বিকল্প নেই। মুসলমানদের জন্য ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করা অনস্বীকার্য।

তিনি মঙ্গলবার রাতে সুনামগঞ্জ শহরের ষোলঘর পুরাতন জামে মসজিদ ও তাহফীজুল কুরআন হাফিজিয়া মাদরাসা আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে সমাপনী অধিবেশনে তাফসীর পেশ করতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট সাহারুল ইসলাম ও দ্বীনি সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলীনূরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে তাফসীর পেশ করেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী (ঢাকা), মাওলানা তোফাজ্জুল হক আজিজ (সুনামগঞ্জ), মুফতি সালমান মাযহারী ও মাওলানা খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার সূরা কাহাফের ৪৬ নং আয়াতে কারীমার আলোকে তাফসীর উপস্থাপন করতে গিয়ে বলেন, আল্লাহ তা’য়ালা জানিয়ে দিয়েছেন যে, সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য মাত্র। আর স্থায়ী সৎকাজ তোমার রবের নিকট প্রতিদানে উত্তম এবং প্রত্যাশাতেও উত্তম। স্থায়ী সৎকাজের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেছেন, নিয়মিত আল্লাহর জিকির, ইস্তিগফার করা, রাসুলের (সা.) দুরূদ পাঠ করা, সাওম পালন করা, সালাত কায়েম করা, হজ্জ পালন করা, দান করা, দাস/বন্দী মুক্ত করা, আল্লাহর পথে জিহাদ, ভালো কথা বলা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা এবং সব ধরনের নেকি ও পুণ্যের কাজ করা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain