শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

গোয়াইনঘাটে -ভারতীয় চিনি ভর্তি দুটি ডিআই পিক-আপ আটক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট :: গোয়াইনঘাট উপজেলার হাতিরপাড়া-হাকুরবাজার সড়কে জনতার সহায়তায় ভারতীয় চিনি ভর্তি দুটি ডিআই পিক-আপ আটক করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় পশ্চিম আলীরগাও ও ডৌবাড়ি ইউনিয়নের সীমান্তে হাকুরবাজারগ্রামী পাকা রাস্তা থেকে চিনি ভর্তি গাড়ি আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলামের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে হাওর-জঙ্গল দিয়ে দৌড়ে পালিয়ে যায় চোরাচালানকারীরা। গাড়ি দুটিতে ১২০ বস্তা চিনি রয়েছে। ঘটনাস্থলে আটক মালামাল জব্দ করেন গোয়াইনঘাট গোয়াইনঘাট থানার এসআই জাহিদ।

এদিকে মজাদপুর ও যাত্রাবার গ্রামের মধ্যবর্তী সড়কের পাশে বর্তমানে জনতার সহায়তায় অভিযান চলছে। চোরাচালানের বিষয়ে নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain