শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেটের সাংবাদিকদের ৭ সংগঠনের মতবিনিমি সভা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শহীদ সাংবাদিক এটিএম তুরাবের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিলেটে কর্মরত সাংবাদিকদের ৭ সংগঠন নিয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যার পর এসোসিয়েশনের কার্যালয়ে অনষ্ঠিত হয়।
সভায় অবিলম্বে শহীদ এটিএম তুরাবের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ। দীর্ঘ দিন থেকে আসামীদের গ্রেফতার না করায় ক্ষোভ ব্যক্ত করেন।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন নূর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক ইকবাল মুন্সি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সহ-সভাপতি দুলাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, সদস্য একরাম হোসেন, আব্দুল খালিক প্রমুখ।
উল্লেখ্য: গত ১৯ জুলাই সিলেট কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশ সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক এটিএম তুরাব।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain