শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেটের মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুর রব বলেছেন, শুধু মেধাবী হলেও আদর্শবান মানুষ হওয়া যায়না। কারণ নৈতিকতা না থাকলে মেধাবী হয়েও ভালো থাকা যায়না। এজন্য প্রয়োজন নৈতিকতাসম্পন্ন শিক্ষা। কিন্তু বিগত সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। এর ফলে তরুণ প্রজন্ম অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে নিতে মানসম্মত সময়োপযোগি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা অতীব জরুরী। কারণ নৈতিকতা মেধাবী সুনাগরিক তৈরীতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই।

তিনি রোববার রাতে আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগর শাখার উদ্যোগে ফেডারেশন অন্তর্ভুক্ত সকল শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি প্রফেসর ড. মাহবুবে এ এলাহির সভাপতিত্বে ও সেক্রেটারি মো: জসীম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আদর্শ শিক্ষক ফাডারেশন সিলেট মহানগরীর সহ-সভাপতি মো: আব্দুস শাকুর। স্বাগত বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেরারেশন সিলেট অঞ্চলের সমন্বয়ক মো: জাহেদুর রহমান চৌধুরী।

বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর ড. রেজাউল ইসলাম, অধ্যক্ষ গোলাম রাব্বানী, ড. আবুল হোসেন মোহাম্মদ সুলায়মান, প্রফেসর আকবর হোসেন, আবু নছর মোহাম্মদ সুফিয়ান, মাওলানা মোশাহীদ আহমদ ও মোস্তফা কামাল প্রমুখ।
কোরআন তেলাওয়াত করেন আলী আক্কাস মোল্লা ও ইসলামী সংগীত পরিবেশন করেন আব্দুল আলী শাহীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain