শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

নগরীতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, দুই ছাত্রলীগ নেতা আটক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে র‌্যাব-৯। গত সোমবার মধ্যরতে মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসান নিরব ও সাংগঠনিক সম্পাদক দেবনাথ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ নভেম্বর (সোমবার) সকালে সিলেট শহরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রধান আহব্বায়ক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও তার একজন সহযোগীকে ১৮ নভেম্বর রাত ১১ টা ৪০ মিনিটের সময় কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে নগরের দরগাহ গেট এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ঝটিকা মিছিল করে ১৫/২০ জনের একদল তরুণ। মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষে স্লোগান দেয়া হয়। এছাড়া ছাত্র বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। মিছিলকারী প্রায় সকলের মুখেই মাস্ক পরিহিত ছিলো।

মিছিলের ব্যানারে লেখা ছিলো- ‘সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি’, ‘অবৈধ আইসিটি কোর্ট জনগন মানে না’, ‘গণহত্যাকারী খুনি ইউনুসের ফাঁসি চাই’। ব্যানারের একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও অন্য পাশে শেখ হাসিনার ছবি ছিলো। এছাড়া ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানও লেখা ছিলো।

৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধিন আওয়ামী লীগ সরকার পতনের প্রথম এটিই ছিলো তার পক্ষে প্রথম কোন মিছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain