শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

বিয়ানীবাজারে তিলপাড়া ইউনিয়নে বিএনপির জনসভা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ফ্যাসিবাদী হাসিনার দোসরদের দমন করতে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার বিকল্প নেই। নির্বাচিত সরকার ছাড়া সংস্কার টেকসই হবেনা। সংস্কারের অজুহাতে সময়ক্ষেপন ও নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের দোসররা ফের মাথাছাড়া দিয়ে উঠতে পারে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। এব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

তিনি সোমবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সায়েকের সভাপতিত্বে ও ১ম যুগ্ম সম্পাদক এবাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক তাতীবিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার, উপজেলা সহ-সভাপতি ফয়সল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান চেয়ারম্যান প্রমূখ।

বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন, কামাল আহমদ মেম্বার, নাজিম উদ্দিন, জামিল আহমদ, মানিক মিয়া, জাকারিয়া আহমদ, শাহীন উদ্দিন, হোসেন আহমদ মেম্বার, জয়নাল আবেদীন, আফজাল উদ্দিন, আব্দুস শাকুর, এমরান চৌধুরী, সাইদুর রহমান, মুন্না আহমেদ, আবু ফাহিম ও আব্দুল খালিক প্রমূখ।

সভায় তিলপাড়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain