শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেটে নারীর কাছে মিললো বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ টাকা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  সিলেটে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকের সাথে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদককারবারি এক নারীকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার গৌখালেরপাড় গ্রামে অভিযান চালিয়ে হোছনা বেগম (৪৫) নামের ওই নারীকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটক হোছনা বেগম গৌখালেরপাড় গ্রামের কাছাব আলীর স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গৌখালেরপাড় এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে থানাপুলিশ গৌখালেরপাড় গ্রামে অভিযান চালায়। এসময় চিহ্নিত মাদককারবারিরা পালিয়ে যায়।

 

অভিযানকালে গ্রামের কাছাব আলীর ঘর থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ কেজি গাঁজা ও নগদ ৮ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় কাছাব আলীর স্ত্রী হোছনা বেগমকে।

 

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক উজায়ের আল মাহমুদ আদনান জানান, আটক হোছনা বেগমসহ ৩ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain