শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট-সুনামগঞ্জ সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাজিয়া বেগম (৫০)। তিনি শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী কাটাগাঙ গ্রামের বাসিন্দা।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সুনামগঞ্জমুখী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজির যাত্রী রাজিয়া বেগম প্রাণ হারান। দুর্ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়৷। তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

 

 

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মহিলা নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘাতক ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে তবে চালক পলাতক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain