শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

আশা’র শিক্ষা কর্মসূচীর অভিভাবক মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর বলেছেন, জীবনে প্রতিষ্ঠা পেতে সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। কঠোর অধ্যবসায় আর নিয়মানুবর্তিতার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর সম্পদ। এদের সঠিক পৃষ্ঠপোষকতা করে দেশের দক্ষ জনশক্তিতে পরিনত করতে হবে। দক্ষ জনশক্তিই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের সহযাত্রী। তিনি শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টিসহ তাদের মেধা বিকাশে অগ্রনী ভূমিকা পালনের জন্য শিক্ষক অভিভাবকদের প্রতি আহবান জানান।
তিনি রবিবার (২৪ নভেম্বর) দুপুরে এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে আশা’র শিক্ষা কর্মসূচীর অভিভাবক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশা’র এডুকেশন অফিসার হাবিবুর রহমান মাহবুব, বিএম তিপ্তী মজুমদার, শিক্ষা সুপারভাইজার মিজানুর রহমান, আব্দুল্লাহ আল হেলাল।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সালেহ ইবনে শিহাব রুমেলের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবিদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন আশা সিলেট সদর উপজেলা ম্যানেজার মোঃ আলাউদ্দিন আলী।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain