শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেটে পার্টনার প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, কৃষি কর্মকর্তারা দেশের মূল চালিকা শক্তি। তারা নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানব সেবা করারও সুযোগ লাভ করে। এ জন্য তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কৃষিতেই উন্নতি, কৃষিতেই সমৃদ্ধি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি ও কৃষকের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে। কৃষির উন্নয়ন মানেই দেশের সামগ্রিক উন্নয়ন। সেই হিসেবে নতুন নতুন জাত উদ্ভাবন এবং রোপনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পতিত জমিকে চাষে আওতায় এনে দেশের খাদ্য স্বনির্ভরতা বাড়াতে হবে।
তিনি মঙ্গলবার বিকেলে নগরীর ধোপাদিঘীরপারস্থ খামারবাড়ীতে পার্টনার প্রকল্পের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন, মহাপরিচালক সাইফুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) ড. মোঃ শাহিনুল ইসলাম, পরিচালক আবু মোঃ এনায়েত উল্লাহ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোঃ মিজানুর রহমান।
মতবিনিময় সভায় ডিএই সিলেটের উপপরিচালক মোঃ খয়ের উদ্দিন মোল্লা, হবিগঞ্জের উপপচিালক মোঃ আক্তারুজ্জামান সহ পাটনার প্রকল্পের প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি খামারবাড়ি প্রাঙ্গণে একটি বৃক্ষের চারা রোপণ করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain