শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেট জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ২০০৯ সালের পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের দাবিতে সিলেট জেলা বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় বন্দরবাজারস্থ কালেক্টর মসজিদের সামনে সংগঠনের সিলেট জেলা সমন্বয়ক আবদুল মুকিত এবং সমন্বয়ক মোহাম্মদ আলীর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা পিলখানা হত্যাকাণ্ডকে তৎকালীন সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেন। তাদের দাবি গুলো তুলে ধরে বক্তারা বলেন, এই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন দেশপ্রেমিক বাংলাদেশী প্রাণ হারিয়েছেন। তবে প্রহসনের বিচারের মাধ্যমে হাজারো নিরপরাধ বিডিআর সদস্যকে জেলবন্দী করে রাখা হয়েছে। ১৮ হাজারের বেশি সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে, যা একটি চরম বৈষম্যমূলক সিদ্ধান্ত। বক্তারা আরো বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাঁদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়ে সমাজে অবহেলা ও অবজ্ঞার শিকার হয়ে বেঁচে আছেন। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে এবং নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দেয়ার আহবান জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত একজন সাবেক বিডিআর সদস্য বলেন, আমাদের হারানো সম্মান ফিরিয়ে দিন। আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করে দেশের সেবা করার সুযোগ দিন। এটি এখন ১৮ কোটি মানুষের দাবিতে পরিণত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বিডিআর সদস্য, তাদের পরিবার ও সন্তান, জেলার সাধারণ জনগণ ও সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনের শেষ পর্যায়ে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন এই বৈষম্যমূলক পরিস্থিতি দ্রুত সমাধান করা হয়। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার অনুরোধ করেন। মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain