শিরোনাম :
৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির

দক্ষিণ সুরমা ২৬নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দীন বলেছেন- ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিষ্ট হাসিনা ৫ আগষ্ট ভারতে পালিয়েছে। অথচক গত ১৬টি বছর স্বৈরাচারী হাসিনার অবৈধ সরকার জামায়াতের উপর যে নির্যাতন চালালেও কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আমাদের জাতীয় নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে। জামায়াত ধৈর্যের সাথে তাদের নির্যাতন মোকাবেলা করে এ পর্যন্ত এসেছে। এখন সময় এসেছে জামায়াতের কর্মীদের রাসুল সাঃ আদর্শ বাস্তবায়নের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি বুধবার রাতে স্থানীয় কদমতলী এলাকা সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ২৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ১১ টি ইউনিটের দায়িত্বশীল মনোনয়ন উপলক্ষে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

২৬নং ওয়ার্ড জামাতের সভাপতি এস এম মুসার সভাপতিত্বে, সেক্রেটারী আব্দুস সোবহান ও এসিঃ সেক্রেটারি এম মাহবুব আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে দারসুল কোরআন পেশ করেন দক্ষিণ সুরমা থানা জামাতের নায়েবে আমীর মাওলানা মশাহিদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানা জামাতের আমীর মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদার, অফিস সম্পাদক সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট নাজমুল হুদা তালুকদার ও ২৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এম এ ওয়াদুদ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain