শিরোনাম :
৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির

মুরারিচাঁদ কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের নতুন কমিটি গঠন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে যুব রেড ক্রিসেন্ট দলের মুরারিচাঁদ কলেজের প্রধান উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ এবং দায়িত্বপাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক জেবিন আক্তার ২০২৪-২৫ সালের জন্য ৫৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেন।
এতে দলনেতা হয়েছেন মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী ডালিম আহমেদ এবং উপ দলনেতা-১ হয়েছেন মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী রাজিব হোসাইন ও উপ দলনেতা-২ হয়েছেন অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী বখতিয়ার মাহমুদ।

পূর্বাশা, আনন্দ, অনুভূতি, প্রীতি ও উৎকর্ষ নামে ৫ দলে ভাগ করে প্রতি দলে ১০ জন করে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, কলেজে বেশ কয়েকটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তাদের মধ্যে যুব রেড ক্রিসেন্ট দল অন্যতম। তারা বিভিন্ন দুর্যোগে ঝুঁকি নিয়ে বিভিন্ন সেবামূলক কাজ করে। বিগত বন্যায় তাদের কার্যক্রম প্রশংসিত হয়েছে। তারা জন-সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও কলেজের বিভিন্ন জাতীয় প্রোগ্রামগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain