শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

গোয়াইনঘাটে বাইক চাপায় শিশু নিহত একজন আহত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে রাস্তা পারা পারের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশু নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছে। নিহত শিশু হুমায়ুন আহমেদ (৫) ও আহত মুনতাহা বেগম (৭) পশ্চিম আলীর গাঁও ইউনিয়ন এর আলীর গাঁও বান মসজিদ পাড়ার গ্রামের আলী আহমেদের ছেলে ও মেয়ে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানাযায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও গ্রামের বান মসজিদ সংলগ্ন সারিঘাট-গোয়াইনঘাটগামী পাকা রাস্তায় সারিঘাট হইতে আসা একটি মোটরসাইকেল নিহত হুমায়ুন আহমেদ ও তার বোনকে ধাক্কা দিলে স্থানীয়রা তাৎক্ষণিক তাদেরকে চিকিৎসার জন্য জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হুমায়ুন আমদ(০৫)কে মৃত ঘোষনা করে এবং তার বোন মুনতাহা বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। জানা যায় আহত মুনতাহা এবং নিহত হুমায়ুন দুই ভাই-বোন, তাহারা বাড়ির পাশে থাকা রাস্তা পারাপার হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। সাররিঘাট হইতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে স্বজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনা হওয়ার সাথে সাথেই মোটরসাইকেল চালক মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানার এসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরৎহাল রিপোর্ট তৈরি সহ পরবর্তী আইনগত ব‍্যাবস্থা গ্রহনে কাজ চলছে বলে তিনি নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain