শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

জামিন পেয়েই কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত পালাতে ফের আটক

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানবপাচারকারীর বাড়ি থেকে গত দুদিন আগে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। পরে তাদেরকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। গত শুক্রবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করলে বিচারক ২ শিশু ও ২ নারীকে জামিন দেন। জামিন পাওয়ার পর রাতে আবারও ভারতে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করেছে বিজিবি।

 

আটকের বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, গত ২৮ নভেম্বর দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানবপাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়ি থেকে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।

 

তিনি আরও জানান, গত শুক্রবার সকালে ওই ৮ জনকে পুলিশ আদালতে প্রেরণ করে। তাদেরকে আদালতে তোলার পর মোছা. লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার ছেলে তালহাকে (২) জামিন দেন বিচারক। জামিন পেয়ে রাতেই তারা ফের লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করেন। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

 

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, শনিবার দুপুরে আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain