শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা

বৈষম্যহীন মানবিক দেশ গড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, হাজারো শহীদের আত্মত্যাগ ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর ১৭ বছর নির্যাতন নিপীড়নের কারণেই গত ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তবে গণঅভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়াতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, পরাজিত ও পতিত ফ্যাসিস্ট শক্তি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে গভীর ষড়যন্ত্র করছে। আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের পক্ষেই পতিত ফ্যাসিস্ট শক্তিকে শক্তভাবে দমন করা সম্ভব। আমাদের সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার রূপরেখা সবার পৌছে দিতে হবে। সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। ৩১ দফার রূপরেখায় দেশ আগামীর পথে এগিয়ে যাবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সিলেট মহানগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বরইকান্দি ৩নং রোডে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর বিএনপির সদস্য মকসুদ আহমদের সভাপতিত্বে ও বিএনপি নেতা নূরুল ইসলাম রুহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, দেওয়ান জাকির হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেওয়ান লতিফ খান, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাছুম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, মহানগর বিএনপি নেতা ইলিয়াসুর রহমান ইলিয়াস।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি নেতা এডভোকেট খালেদ জুবায়ের, শাহিন আহমেদ, মাসুদ আহমেদ কবীর, আজাদ আহমেদ, রফিক মিয়া, হাজী ফখরুল ইসলাম, সেলিম আহমেদ, হোসেন আহমদ রুহুল, নুরুল আমিন, এমদাদ হোসেন, ইসমাইল হোসেন, শহীদ আহমেদ, রুকন আহমেদ, শামীম আহমেদ, সাইফুল ইসলাম রুবেল, হানিফুল ইসলাম, রাসেল আহমেদ, আবুল কালামসহ শতাধিক নেতাকর্মী। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain