শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

ছাতকের বড় কাপন বাজারে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, বিগত ১৬ বছর ধরে স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে বিএনপির লোকজন হত্যা-গুম,হামলা-মামলার নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনের ফসল হচ্ছে আমাদের আজকের এই মুক্ত সভা। এখন মুখ খুলে মানুষ কথা বলতে পারছে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ১৬ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা তার দোসররা মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে। এর জবাব অবশ্যই তাদেরকে দিতে হবে। আজ যারা উকি-ঝু্কি দিচ্ছেন তারা জানেনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাদের নেতা আর দেশে ফিরে আসার কোন সুযোগ নেই। এ দেশের মানুষ খুনি ও লুটপাটকারীদের দেশের ক্ষমতায় আর কখনো আসতে দেবেনা। দেশের মানুষের শত্রু, স্বৈরশাষক খুনি হাসিনাকে দেশে আসামী হিসেবে ফিরিরে এনে এ দেশের মাটিতেই তার বিচার করা হবে।
গত সোমবার (২ ডিসেম্বর) বিকালে ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের ১.২.ও ৩ নং ওয়ার্ড় বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বড় কাপন বাজারে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক ইউপি চেয়ারম্যান, বিএনপি নেতা মকদ্দুছ আলীর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রহিম, উপজেলা যুবদল নেতা সেলিম আহমদ, উপজেলা যুবদলের সদস্য শাহান শাহ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান,জেলা বিএনপি সাবেক উপদেষ্টা ফজলুল করিম বকুল,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম,শাহ শফিকুল আলম,জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামসুর রহমান সামসু,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারি শিমুল, সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির স্থানিয় সরকার বিষয়ক সহ সম্পাদক, জসিম উদ্দিন সুমেন, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এমরান। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম নোমান, বিএনপি নেতা,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সুবেদ আহমদ রাজন, নুরুল আলম, যুবদল নেতা নবীন আহমদ, ইউনিয়ন জাসাসের সভাপতি কাজল ইসলাম,ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান সোহাগ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain