শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে খেলবে তারা। প্রথম টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে দুই দল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, অবশ্যই সিরিজ জেতার তো চিন্তা থাকবেই। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে।

তিনি আরও বলেন, আমি অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমাদের এমন একটা দল যে, যারা সম্মিলিত পারফর্ম করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। নেমেই জিতে যাব, তা কিন্তু নয়। ভালো ক্রিকেট খেলতে হবে। দেখে নিন একনজরে দুই দলের একাদশ-

বাংলাদেশ দল – দিলারা আক্তার, শারমিন আক্তার, নিগার সুলতানা, শোভনা মোস্তারি, তাজ নেহার, রিতু মনি, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা, জান্নাতুল ফেরদস।

আয়ারল্যান্ড দল – গ্যাবি লুইস, অ্যামি হান্টার, অরলা প্রেন্ডারগাস্ট, লিয়া পল, লরা ডেলানি, উনা রেমন্ড-হোই, সারাহ ফোর্বস, আর্লেন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট, অ্যামি ম্যাগুয়ার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain