শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

ভারতীয় গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মানব সেবা সংঘের মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশের নাগরিক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সামাজিক সংগঠন মানব সেবা সংঘের উদ্যোগে নগরীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব সেবা সংঘের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কৃষ্ণ ঘোষ এর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক সহ যোগাযোগ বিষয়ক উজ্জল রঞ্জন চন্দ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সিলেট বিভাগের ট্রাস্টি সুদীপ সেন বাপ্পু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোঁষ, হিন্দু বৌদ্ধ কর্যাণ ফাউন্ডেশন মহানগর শাখার সভাপতি সুমন চক্রবর্তী, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বস জয়, মানব সেবা সংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্ঝর রায়, বাপ্পি বড়ুয়া, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান যুব ফ্রন্টের মহানগর শাখার সাধারন সম্পাদক মুন্না ঘোষ। অন্যান্য নেতৃবৃন্দের হিরন্ময দেব, অঞ্জন দাস, রনি সিংহ, রাজিব পাল, জয চক্রবর্তী, জনি ঘোষ, জনি রায প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালগু, সংখ্যাগুরু কোনো হিসেব নয়। এই দেশে হিন্দু বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য আমরা ৭১ ও জুলাই আগষ্টের মত আবারও জীবন দিতে প্রস্তুত রয়েছি৷ বাংলাদেশে বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এ অবস্থায় বাংলাদেশ থেকে ১৬ বছরের অপশাসনের থেকে বিতাড়িত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়ানো ও ষড়যন্ত্র করে বিভ্রান্তি ছড়াচ্ছে দেশদ্রোহী আওয়ামীলীগ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain