শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

হক সুপার মার্কেটের ব্যবসায়ী আলহাজ্ব খুরশেদ আলমের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::সিলেট মহানগরীর হক সুপার মার্কেটের স্বনামধন্য ব্যবসায়ী রাজমনি জুয়েলার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব খুরশেদ আলম এর মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মার্কেটের সম্মুখে অনুষ্ঠিত হয়েছে।

সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি হাজী আয়াতুল ইসলাম খানের সভাপতিত্বে ও ব্যবসায়ী সুমন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলারী সমিতির সিলেট জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান সওদাগর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনামিকা জুয়েলার্সের স্বত্বাধিকারী কয়ছর আহমেদ চৌধুরী, অপূর্ব জুয়েলার্সের আলহাজ্ব হেলাল উদ্দিন, ভেনাস জুয়েলার্সের স্বত্বাধিকারী গোবিন্দ রায়, পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট জামাতা এমদাদুল হক সহ হক সুপার মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন হক সুপার মার্কেট মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাকারিয়া আহমদ।

এ সময় বক্তারা বলেন, হাজী খুরশেদ আলম ছিলেন একজন সৎ ন্যায়পরায়ন পরপোকারী ও আল্লাহওয়ালা ব্যাক্তি। তিনি যেকোন মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসতেন। মহান আল্লাহ তাকে দোয়া কবুল করেছেন বিধায় তার মৃত্যু পবিত্র মদিনা শরীফে হয়েছে এবং সাহাবীদের সাথে মদিনা শরীফের জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন করা হয়েছে। ব্যবসায়ীরা সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain