শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

বরইকান্দি ও ২৮ নং ওয়ার্ড ফুটসাল টুর্নামেন্টের ট্রফি এবং জার্সি উন্মোচন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জমকালো আয়োজনে বরইকান্দি ও ২৮ নং ওয়ার্ড ফুটসাল টুর্নামেন্ট-২০২৪ এর ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে কাজীরকলা এলাকায় বরইকান্দি ও ২৮ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে এই ট্রফি ও জার্সি উন্মোচনের আয়োজন করা হয়। এর পূর্বে টুর্ণামেন্ট উপলক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়।
টুর্নামেন্টের আহবায়ক আহমেদ সুয়েব এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সিমুল এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তারকা ব্যাডমিন্টন প্লেয়ার মারুফ আহমেদ।

যুক্তরাজ্য প্রবাসী মোজাহিদ আহমদ, ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেন, লন্ডন প্রবাসী মহসীন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মারুফ আহমদ, ফখরুল হাসান, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী রোটারিয়ান নিজাম আল দ্বীন এর সহযোগিতায় আয়োজিত এবারের ফুটসাল টুর্ণামেন্টে ৩৬টি দল অংশগ্রহন করছে। জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নিলামের মাধ্যমে ৩৬টি দলকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কিনে নেয়। আগামী ১১ ডিসেম্বর এ টুর্ণামেন্টের উদ্বোধন হয়ে চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে ফেরাতে পাড়ায় পাড়ায় এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে হবে। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই সুস্থ্য থাকে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain